সেবার পথে চলা

যদিও রুহি ইনস্টিটিউটের কাজের অবধারণাগত কর্মকাঠামো ব্যক্তির আধ্যাত্মিক বিকাশের পথ নির্দেশনা দেয়, তবুও ইহা স্বীকৃত যে একজন ব্যক্তির আধ্যাত্মিক অবস্থা এবং তার অগ্রগতি এমন এক বিষয় যা কেবলমাত্র ঈশ্বরই বিচার করতে পারেন এবং মানুষের তা পরিমাপ করার কথা ভাবা উচিত নয়। আর তাই, ইনস্টিটিউট এমন এক শিক্ষা পদ্ধতি গ্রহণ করেছে যা কেবলমাত্র সেই উপায়গুলির সাথে সম্পর্কিত যার দ্বারা ব্যক্তিদের সেবা করার ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা যেতে পারে। এই ক্ষমতা, যদিও আধ্যাত্মিকতার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, তথাপিও এই সম্পর্ক এমন উপায়ে কাজ করে যা সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করার প্রয়োজন হয় না। তবে এটি বোঝা যথেষ্ট যে সেবার ক্ষেত্র বলতে এমন এক পরিবেশকে বোঝায় যেখানে আধ্যাত্মিকতার চর্চা হতে পারে।

আধ্যাত্মিক শিক্ষার পদ্ধতিগত প্রক্রিয়া তখনই শুরু হয় যখন ব্যক্তিগণ তাদের আগ্রহ এবং সক্ষমতা অনুসারে সেবার পথে এগিয়ে যায়। কলম্বিয়ার জনগোষ্ঠীর মধ্যে কাজ করার অভিজ্ঞতার উপর ভিত্তি করে, রুহি ইনস্টিটিউট কতকগুলি নির্দিষ্ট "সেবার পথ" চিহ্নিত করেছে। প্রতিটি পথে একাধিক কোর্সের মাধ্যমে উপলদ্ধি পরিপোষণ করা হয়, যার মধ্যে কিছু কোর্স সেবামূলক কাজ সম্পাদনের জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং মনোভাব প্রদান করে, আবার অন্যগুলি আধ্যাত্মিক শিক্ষাবলী এবং নীতিসমূহ উপস্থাপন করে যা এই কাজগুলিকে অর্থপূর্ণ করে তোলে।


পূর্বোক্ত আলোচনা হতে আমরা জেনেছি যে, ইনস্টিটিউটের কোর্সের মূল অনুক্রম ব্যক্তিগত জ্ঞান বৃদ্ধির সুনির্দিষ্ট লক্ষ্যে বিষয়ভিত্তিক ধারাবাহিকতার উপর ভিত্তি করে তৈরি নয়। বরং ইহার বিষয়বস্তু এবং ক্রমবিন্যাস সেবামূলক কাজের এক ধারবাহিকতা, যার অনুশীলন ব্যক্তির মধ্যে গতিশীল, উন্নয়নশীল সম্প্রদায়ের প্রয়োজনীয়তা পূরণের সক্ষমতা তৈরি করে। এবং উপরে যেমন উল্লেখ করা হয়েছে, এই ধরনের ক্ষমতা বৃদ্ধিকে "সেবার পথে চলা" হিসাবে দেখা হয়। এই ধরনের পথে ব্যক্তিদের প্রথমে তুলনামূলকভাবে সহজ কাজগুলি সম্পন্ন করতে এবং তারপরে আরও জটিল এবং কঠিন সেবামূলক কাজ সম্পাদনে সহায়তা করা হয়। এটিই ক্ষমতা বৃদ্ধির প্রকৃতি: আপনি যখন নিজে নিজে পথ চলতে শেখেন তখন কেউ আপনার সাথে থাকে। যদি আপনি পড়ে যান, তাহলে আপনার সাহায্য করার জন্য কাছাকাছি কেউ থাকে। ভুলগুলি গ্রহণ করা হয়। ধীরে ধীরে আত্মবিশ্বাস তৈরি হয়। বিশাল লক্ষ্য নির্ধারণ করা এবং ক্রমাগত আবেগগত আবেদনের মাধ্যমে উৎসাহ বৃদ্ধি করাকে এড়িয়ে চলা হয়।

ইনস্টিটিউটের কোর্সের মূল অনুক্রমানুসারে যে সেবামূলক কাজগুলি করা হয় তার উদ্দেশ্য হল স্থানীয় সম্প্রদায় কে সুষ্ঠু বিকাশের দিকে পরিচালিত করার জন্য একটি গতিশীল কর্মছক প্রতিষ্ঠা করা। এই কর্মছকের মধ্যে রয়েছে ভক্তিমূলক সভা, গৃহ পরিদর্শনের একটি কর্মসূচি, শিশুদের ক্লাস, জুনিয়র ইয়্যুথ গ্রুপ এবং অধ্যয়ন চক্র স্থাপন করা - যা বিভিন্ন পরিস্থিতিতে বাহাউল্লাহর শিক্ষা ভাগাভাগি করে নেওয়ার জন্য ব্যক্তিগত এবং সম্মিলিত প্রচেষ্টা দ্বারা শক্তিশালী করা হয়।

রুহি ইনস্টিটিউট ইহার মূল অনুক্রমের পাশাপাশি, কমপক্ষে দুটি শাখা কোর্স তৈরি করছে যা এর থেকে আলাদা। এই শাখা কোর্সগুলি অংশগ্রহণকারীদের আরও বিশেষায়িত সেবার পথ অনুসরণ করার সুযোগ করে দেয়, একই সাথে তারা মূল অনুক্রমের উপর তাদের অধ্যয়ন চালিয়ে যায়। প্রথম সেটের কোর্সগুলি শিশু শিক্ষায় আগ্রহীদের প্রশিক্ষণ প্রদান করবে; দ্বিতীয় সেটের কোর্সগুলি জুনিয়র ইয়্যুথদের সাথে কাজ করার ক্ষমতা বিকাশ করবে।

মূল অনুক্রমের কোর্স উপকরণগুলির বর্ণনা, সেইসাথে এর দুটি শাখার বিবরণ নীচে দেওয়া হল। সাধারণত, অংশগ্রহণকারীদের ছোট ছোট দল, একজন শিক্ষকের সহায়তায়, কোর্স উপকরণগুলির নিবিড় অধ্যয়নে নিযুক্ত হওয়ার জন্য আনন্দ, শান্ত এবং ধ্যানমগ্ন প্রশান্তির পরিবেশে একত্রিত হয় । বিশ্বজুড়ে উপকরণগুলির অধ্যয়ন যে সক্ষমতা-নির্মাণ প্রক্রিয়ার দিকেএগিয়ে নিয়ে যাচ্ছে তা সার্বজনীন ন্যায় বিচারালয় এই শব্দগুলির মাধ্যমে বর্ণনা করেছে:

"সমগ্র মানব পরিবারের বৈচিত্র্যকে আলিঙ্গন করে হাজার হাজার মানুষ, এমন একটি পরিবেশে সৃজনশীল শব্দের পদ্ধতিগত অধ্যয়নে নিযুক্ত রয়েছে যা একই সাথে ভাবগাম্ভীর্যপূর্ণ এবং হৃদয়গ্রাহী। তারা যখন কর্ম, অনুচিন্তন এবং পরামর্শের মাধ্যমে অর্জিত অন্তর্দৃষ্টি প্রয়োগ করার চেষ্টা করে, তখন তারা প্রভুধর্মের সেবা করার ক্ষমতাকে নতুন স্তরে উন্নীত হতে দেখে। . . ."

সার্বজনীন ন্যায় বিচারালয়ের ২১ এপ্রিল ২০০৮ এর বার্তা থেকে

আত্মার জীবনের উপর অনুচিন্তন

বই ১

পিডিএফ ডাউনলোড করুন

কোর্সসমূহের অনুক্রমের অন্তর্গত প্রথম বইটি মূলত আত্ম পরিচিতির সাথে সম্পর্কিত। “আমি সেবার পথে চলি” বাক্যটিতে “আমি”-এর আসল পরিচয় কী? বইটিতে স্বতন্ত্র পরিচয়ের তিনটি দিক অন্বেষণ করা হয়েছে: "আমার অস্তিত্বের বাস্তবতা হল আমার আত্মা যা ঈশ্বর অভিমুখে এক চিরন্তন এবং গৌরবময় যাত্রার জন্য প্রয়োজনীয় বৈশিষ্ট্যাবলি  অর্জন করতে এই জগতের মধ্য দিয়ে অগ্রসর হয়৷ আমার সর্বাধিক কাঙ্ক্ষিত মুহূর্তগুলি হল ওই  মুহূর্তগুলি যেগুলি ঈশ্বরের সাথে কথোপকথনে  অতিবাহিত হয়, কারণ প্রার্থনা হল সেই প্রাত্যহিক পুষ্টি, অস্তিত্বের মহান উদ্দেশ্য সাধন করতে হলে আমার আত্মাকে যা অবশ্যই গ্রহণ করতে হবে। এই জীবনে আমার প্রধান চিন্তাসমূহের মধ্যে একটি হল পবিত্র বাণীগুলি অধ্যয়ন করা, ঐশ্বরিক শিক্ষাগুলি সম্পর্কে আমার উপলব্ধি বাড়ানোর চেষ্টা করা এবং সেগুলিকে আমার নিজের দৈনন্দিন জীবনে এবং সম্প্রদায়ের জীবনে প্রয়োগ করতে শেখা।" বইটিতে "বাহা’ই রচনাবলী উপলব্ধি করা", "প্রার্থনা", এবং "জীবন ও মৃত্যু" ইউনিট

গুলি রয়েছে। এই বইটি ইহার অধ্যয়নকারীদেরকে নিজেদের বাড়িতে প্রার্থনা এবং উপাসনার জন্য একটি সভা আয়োজন করার মাধ্যমে সেবার পথে প্রথম পদক্ষেপ নিতে উত্সাহিত করে৷

"প্রতিটি হৃদয়ে তার সৃষ্টিকর্তার সাথে যোগাযোগ করার জন্য যে গভীর আকাঙ্ক্ষা তার প্রতি সাড়া দিয়ে, তারা বিভিন্ন পরিবেশে সম্মিলিত উপাসনা সম্পাদন করে, যেখানে প্রার্থনায় অন্যদের সাথে একত্রিত হয়, আধ্যাত্মিক সংবেদনশীলতা জাগ্রত করে এবং ইহার ভক্তিমূলক চরিত্রের জন্য বিশিষ্ট জীবনের একটি  ছক তৈরী করে।"

সার্বজনীন ন্যায় বিচারালয়ের ২১ এপ্রিল ২০০৮ এর বার্তা থেকে

সেবার পথে উত্থিত হওয়া

বই ২

পিডিএফ ডাউনলোড করুন

মূল অনুক্রমের বই ২ এর উদ্দেশ্য হচ্ছে সেবার পথে চলার অর্থ কী তা অনুধাবন করা। ইহা তিনটি ইউনিট নিয়ে গঠিত। প্রথম ইউনিটে অন্যদের সেবা করার মাধ্যমে পাওয়া আনন্দের প্রকৃতি অন্বেষণ করা হয়, এবং পরের দুটি ইউনিটে মন ও চেতনাকে উচ্চমার্গীয় করতে পারে এমন কথোপকথনে প্রবেশ করার জন্য প্রয়োজনীয় জ্ঞান, সক্ষমতা ও গুণাবলীর উপর মনোনিবেশ করা হয়। দ্বিতীয় ইউনিটে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আধ্যাত্মিক নীতিগুলির উল্লেখ করে দৈনন্দিন কথোপকথনকে উন্নত করার সক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়। অতঃপর, তৃতীয় ইউনিটে সম্প্রদায় জীবনের দিকে দৃষ্টি দেয়া হয়। আধ্যাত্মিক ও সামাজিক অস্তিত্বের মূল বিষয়বস্তুগুলি নিয়ে আলোচনা করার জন্য বন্ধুদের ও প্রতিবেশীদের বাড়িতে গিয়ে দেখা করা, যে কাজটি মূল অনুক্রমের দ্বারা উৎসাহিত সেবাদান ক্রিয়াগুলির মধ্যে দ্বিতীয়, এই ইউনিটের আলোচ্য বিষয়।  এই সেবাদান ক্রিয়া একতা ও মৈত্রীর বন্ধনকে শক্তিশালী করে, যা যৌথ জীবনের জন্য অপরিহার্য। তিনটি ইউনিটের শিরোনাম: “শিক্ষাদানের আনন্দ”, “অনুপ্রেরণা জাগানো কথোপকথনসমূহ” এবং “প্রগাঢ় ভাবনাসমূহ”।

“যখন তারা তাদের বাড়িতে একে অপর কে আমন্ত্রণ করে এবং পরিবার, বন্ধুবান্ধব এবং পরিচিতদের সাথে সাক্ষা করে, তখন তারা আধ্যাত্মিক নিহিতার্থমূলক বিষয়বস্তুর উপর অভীষ্টসাধনার্থ আলোচনায় প্রবেশ করে। . . এবং একটি শক্তিশালী আধ্যাত্মিক উদ্যোগে তাদের সাথে যোগদানের জন্য ক্রমবর্ধমান সংখ্যাকে স্বাগত জানায়।"

সার্বজনীন ন্যায় বিচারালয়ের ২১ এপ্রিল ২০০৮ বার্তা থেকে

শিশুদের ক্লাসে শিক্ষাদান, গ্রেড ১

বই ৩

পিডিএফ ডাউনলোড করুন

রুহি ইনস্টিটিউট কর্তৃক উদ্দিষ্ট  সেবাদান ক্রিয়াগুলির মধ্যে তৃতীয় কাজটি সংঘটিত হয় শিশুদের আধ্যাত্মিক শিক্ষার ক্ষেত্রে । সমাজ পরিবর্তনের জন্য শিশুদের শিক্ষা অপরিহার্য। বই ৩ এই গুরুত্বপূর্ণ সেবার ক্ষেত্রে প্রবেশ করতে ইচ্ছুকদের জন্য প্রয়োজনীয় কিছু জ্ঞান, দক্ষতা এবং গুণাবলীর উপর আলোকপাত করে। এই বইটি দুটি ইউনিট নিয়ে গঠিত, "বাহাই শিক্ষার কতিপয় নীতিমালা" এবং "শিশুদের ক্লাসের পাঠসমূহ, গ্রেড ১"। প্রথম ইউনিট বাহাই দৃষ্টিকোণ থেকে শিক্ষার অন্তর্নিহিত কিছু নীতিমালা ও অবধারণা নিয়ে পরীক্ষানিরীক্ষা করে। ইহা আরও আলোচনা করে যে একজন শিক্ষক কীভাবে অপরিমেয় ভালবাসা ও অন্তর্দৃষ্টি সহযোগে একটি ক্লাস পরিচালনা করতে পারেন এবং একই সাথে, প্রয়োজনীয় শৃঙ্খলা বজায় রেখে একটি সঠিক শিক্ষার পরিবেশ তৈরি করতে পারেন। দ্বিতীয় ইউনিটে ছোট বাচ্চাদের মধ্যে সততা, উদারতা এবং বিশ্বস্ততার মতো আধ্যাত্মিক গুণাবলীর বিকাশকে উত্সাহিত করার উদ্দেশ্যে চব্বিশটি পাঠের একটি সেট প্রদান করা হয়েছে। শিক্ষকদের জন্য কিছু প্রস্তুতিমূলক উপাদানও ইহাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

"বিশ্বের শিশুদের  আশা-আকাঙ্ক্ষা এবং তাদের আধ্যাত্মিক শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন হয়ে, তারা ক্লাসে অংশগ্রহণকারীদের ক্রমবর্ধমান দলগুলিকে অন্তর্ভুক্ত করার জন্য তাদের প্রচেষ্টাকে ব্যাপকভাবে প্রসারিত করে যা সর্বত্র তরুণদের আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে এবং সমাজে বিশ্বাসের শিকড়কে শক্তিশালী করে।"

সার্বজনীন ন্যায় বিচারালয়ের ২১ এপ্রিল ২০০৮ বার্তা থেকে

ঐশী যুগল প্রকাশ

বই ৪

পিডিএফ ডাউনলোড করুন

মূল অনুক্রমের বই ৪ "আমি সেবার পথে হাঁটছি”, বিবৃতিতে "আমি" এর পরিচয়ের প্রশ্নে প্রত্যবর্তন করে।" ইতিহাস শুধুমাত্র ব্যক্তিদের নয় , সেইসাথে সমগ্র জনগোষ্ঠীর পরিচয়কে অনেকাংশে রূপদান করে। বইটির দ্বিতীয় এবং তৃতীয় ইউনিটগুলি বাহা’ই ধর্মের প্রবর্তক বাহা’উল্লাহ এবং তাঁর অগ্রদূত, বা’ব এর জীবনী অধ্যয়নের জন্য নিবেদিত। প্রথম ইউনিটে এই মহৎ যুগের তাৎপর্য সংক্ষেপে বিশ্লেষণ করা হয়েছে। অতীতের বৈশিষ্ট্যগুলিকে স্পষ্টভাবে অনুধাবন করতে পারলে তা ব্যক্তিদেরকে ভবিষ্যত নির্মাণে আরও কার্যকরভাবে অবদান রাখতে সক্ষম করে তোলে।

“ যখন তারা তাদের বাড়িতে একে অপরকে আমন্ত্রণ জানায় এবং পরিবার, বন্ধুবান্ধব এবং পরিচিতদের সাথে দেখা সাক্ষা করে, তখন [তারা] তাদের জ্ঞানকে আরও গভীর করে। . . এবং একটি শক্তিশালী আধ্যাত্মিক উদ্যোগে তাদের সাথে যোগদানের জন্য ক্রমবর্ধমান সংখ্যাকে স্বাগত জানায়।"

সার্বজনীন ন্যায় বিচারালয়ের এপ্রিল ২০০৮ এর বার্তা থেকে

কিশোর শক্তির উন্মোচন

বই ৫

পিডিএফ ডাউনলোড করুন

রুহি ইনস্টিটিউটের অনুক্রমে এই বইটির একটি বিশেষ স্থান রয়েছে। বাহা’ই শিক্ষাবলী অনুসারে, একজন ব্যক্তি ১৫ বছর বয়সে পরিণতবয়স্ক হয়ে ওঠে, এবং এই সময় তার জন্য আধ্যাত্মিক এবং নৈতিক কর্তব্য বাধ্যতামূলক হয়ে ওঠে। এই বয়সের ঠিক আগের বছরগুলো বিশেষ তাৎপর্যপূর্ণ। এই সময়টিতে শৈশবের অভ্যাস ত্যাগ করার জন্য সংগ্রামরত একজন কিশোরের মনে ব্যক্তি এবং সামষ্টিক জীবন সম্পর্কে মৌলিক ধারণাগুলি তৈরি হয়। ১২ থেকে ১৫ বছর বয়সী যুবকদের অনেক কিছু বলার থাকে, এবং যদি কেউ তাদেরকে শিশু হিসাবে বিবেচনা করে তাদের সাথে আচরণ করে তবে  তাদের একটি সঠিক পরিচয় তৈরিতে সাহায্য করার সুযোগ সে হারায়। যে তিনটি ইউনিট নিয়ে বই ৫ তৈরি করা হয়েছে সেগুলিতে এমন কিছু ধারণা, দক্ষতা, গুণাবলী এবং মনোভাবের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে, যেগুলি অভিজ্ঞতার ফলশ্রুতিতে নির্ণিত হয়েছে, এবং সেগুলি যারা জুনিয়র ইয়্যুথদের আধ্যাত্মিক ক্ষমতায়নের জন্য একটি প্রোগ্রাম বাস্তবায়ন করতে চান তাদের জন্য আবশ্যক।

"তারা জুনিয়র ইয়্যুথদেরকে তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে সঠিক পথে পরিচালনা করতে এবং সভ্যতার অগ্রগতির অভিমুখে তাদের শক্তিকে পরিচালিত করার জন্য ক্ষমতায়িত হতে সহায়তা করে।"

সার্বজনীন ন্যায় বিচারালয়ের এপ্রিল ২০০৮ এর বার্তা থেকে

প্রভু ধর্মের শিক্ষাদান

বই ৬

পিডিএফ ডাউনলোড করুন

সবরকম পারিপার্শিকতা থেকে আগত মানুষই সাদর আমন্ত্রিত, বাহাউল্লাহর শিক্ষাগুলি অন্বেষণ করতে, এবং কীভাবে তারা নিজেদের জীবনকে উন্নত করতে সেই শিক্ষাগুলি প্রয়োগ করতে পারে তা শিখতে ৷ সেহেতু, সমস্ত বাহা’ই উদার ও নিঃশর্তভাবে তাদের বিশ্বাসজনিত শিক্ষা ও নীতিগুলি ভাগ করে নেয়। যদিও বাহাউল্লাহর বাণী প্রচার করা সবচেয়ে প্রয়োজনীয় সেবাগুলির মধ্যে অন্যতম, তবুও শিক্ষাদান হল একটি সত্তার একটি স্বাভাবিক অভিব্যক্তি- ইহা অস্তিত্বের এমন এক দশা যেখানে একজন ব্যক্তি তাঁর প্রত্যাদেশের মাঝে খুঁজে পাওয়া জ্ঞান ও আনন্দ অন্যদের সাথে ভাগ করে নিতে অনুপ্রাণিত হয়। " প্রভু ধর্মের শিক্ষাদানের আধ্যাত্মিক প্রকৃতি" শীর্ষক এই ধারণাটি বই ৬ এর প্রথম ইউনিটে অন্বেষণ করা হয়েছে। ইহা এই উপলদ্ধিতে উপনীত করে যে "আদর্শাবস্থা" ও "বর্তমানাবস্থা" আধ্যাত্মিক জীবনের একটি অবিচ্ছেদ্য দিক। দ্বিতীয় ইউনিট- "শিক্ষাদানের গুণাবলী ও মনোভাব"  এবং তৃতীয় ইউনিট "প্রভু ধর্মের শিক্ষাদানের কার্যক্রম", এই উপলদ্ধিটিকে আরও এগিয়ে নিয়ে যায়। দ্বিতীয় ইউনিট এর আলোচ্য বিষয় এই যে কীভাবে একজনের অভ্যন্তরীণ অবস্থা সেবাদানের ক্ষেত্রে একজনের প্রচেষ্টায় অবদান রাখে এবং কীভাবে সেবাদানের দ্বারা  এই অবস্থা  আরও শক্তিশালী হয়। তৃতীয় ইউনিটটি শিক্ষাদানের কাজটি কীভাবে করা উচিত তা নিয়ে আলোচনা করে। তৃতীয় ইউনিটের বিশেষ তাৎপর্য হল বাহা’ই বিশ্বাস সম্পর্কে খুব কম জানেন এমন কারো কাছে কীভাবে বাহা’ই বিশ্বাস উপস্থাপন করতে হয় তা এ্যানা এবং এমিলিয়ার গল্পের উদাহরণ এর মাধ্যমে বুঝিয়ে দেওয়া।

“ যখন তারা তাদের বাড়িতে একে অপরকে আমন্ত্রণ জানায় এবং পরিবার, বন্ধুবান্ধব এবং পরিচিতদের সাথে দেখা সাক্ষা করে, তখন [তারা] তাদের জ্ঞানকে আরও গভীর করে। . . এবং একটি শক্তিশালী আধ্যাত্মিক উদ্যোগে তাদের সাথে যোগদানের জন্য ক্রমবর্ধমান সংখ্যাকে স্বাগত জানায়।"

সার্বজনীন ন্যায় বিচারালয়ের এপ্রিল ২০০৮ এর বার্তা থেকে

সেবার পথে এক সাথে চলি

বই ৭

পিডিএফ ডাউনলোড করুন

বই ৭, উত্সর্গীকৃত হয়েছে রুহি ইনস্টিটিউটের উপকরণগুলিতে রূপকল্পিত সক্ষমতা-নির্মাণ প্রক্রিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি সেবা কর্মের জন্য - আর তা হচ্ছে, স্বতন্ত্র ব্যক্তিদের একটি দলকে কোর্সের মূল ক্রম অধ্যয়ন করতে সহায়তা করা৷ এবং এই সক্ষমতা-নির্মাণ প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু হচ্ছে ঐ ব্যক্তিগণ যারা তাদের সম্প্রদায়ের জন্য সেবার পথে একে অপরকে সঙ্গদান করে। বইটির প্রথম ইউনিটটি কোর্সসমূহের দ্বারা চিহ্নিত পথে অগ্রসর হওয়ার আধ্যাত্মিক গতিশীলতা অন্বেষণ করে এবং কর্মে নিহিত কিছু শক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে। দ্বিতীয় ইউনিটটি হচ্ছে, "ইন্সটিটিউট কোর্সের শিক্ষক হিসাবে সেবা দান করা,"ইহাতে সেই ধারণাগুলি, মনোভাবসমূহ, গুণাবলী এবং দক্ষতাগুলি পরীক্ষা করে যা একজন ব্যক্তিকে এই সেবা কর্ম সম্পাদন করতে সক্ষম করে তোলে, সাধারণত আট বা দশজন বন্ধুকে একত্রিত করে একটি অধ্যয়ন দল গঠন করা হয় যাকে " স্টাডি সার্কেল" বলে অভিহিত করা হয়। তৃতীয় ইউনিটটি হচ্ছে, "তৃণমূল পর্যায়ে শিল্পকলার বিকাশ সাধন" ইহা ডিজাইন করা হয়েছে কোর্সগুলির দ্বারা লালিত শিক্ষাগত প্রক্রিয়াকে উন্নত করতে এবং সাম্প্রদায়িক জীবনের আদর্শিক নমুনাগুলিকে শক্তিশালী করার ক্ষেত্রে শৈল্পিক প্রয়াসগুলি যে ভূমিকা পালন করতে পারে তার প্রতি যেন একটি সমাদরের মনোভাব তৈরী হয়৷

"হাজার হাজার মানুষ, সমগ্র মানব পরিবারের বৈচিত্র্যকে আলিঙ্গন পূর্বক, এমন একটি পরিবেশে সৃজনশীল শব্দের পদ্ধতিগত অধ্যয়নে নিযুক্ত রয়েছে যা একই সাথে গুরুগম্ভীর এবং উচ্চমার্গীয় আনন্দদায়ক।"

সার্বজনীন ন্যায় বিচারালয়ের এপ্রিল ২০০৮ এর বার্তা থেকে

বাহাউল্লাহর ঐশী চুক্তি

বই ৮ (প্রাক-প্রকাশিত সংস্করণ)

যে ইউনিটগুলির সমন্বয়ে এই বইটি প্রস্তুত হবে সেগুলি বর্তমানে প্রাক-প্রকাশনা রূপে ব্যবহারযোগ্য, এবং সেগুলির বিষয়বস্তুর একটি বিবরণ পরে সংযুক্ত হবে।

একটি ঐতিহাসিক পরিপ্রেক্ষিত অর্জন

বই ৯ (প্রাক-প্রকাশিত সংস্করণ)

যে ইউনিটগুলির সমন্বয়ে এই বইটি প্রস্তুত হবে সেগুলি বর্তমানে প্রাক-প্রকাশনা রূপে ব্যবহারযোগ্য, এবং সেগুলির বিষয়বস্তুর একটি বিবরণ পরে সংযুক্ত হবে।

স্পন্দনশীল সম্প্রদায় নির্মাণ

বই ১০ (প্রাক-প্রকাশিত সংস্করণ)

যে ইউনিটগুলির সমন্বয়ে এই বইটি প্রস্তুত হবে সেগুলি বর্তমানে প্রাক-প্রকাশনা রূপে ব্যবহারযোগ্য, এবং সেগুলির বিষয়বস্তুর একটি বিবরণ পরে সংযুক্ত হবে।

জাগতিক উপায়সমূহ

বই ১১ (প্রাক-প্রকাশিত সংস্করণ)

যে ইউনিটগুলির সমন্বয়ে এই বইটি প্রস্তুত হবে সেগুলি বর্তমানে প্রাক-প্রকাশনা রূপে ব্যবহারযোগ্য, এবং সেগুলির বিষয়বস্তুর একটি বিবরণ পরে সংযুক্ত হবে।

পরিবার এবং সম্প্রদায়

বই ১২ (উপকরণটি ক্রমবিকাশ এর পর্যায়ে রয়েছে।)

যে ইউনিটগুলির সমন্বয়ে এই বইটি প্রস্তুত হবে সেগুলি বর্তমানে প্রাক-প্রকাশনা রূপে ব্যবহারযোগ্য, এবং সেগুলির বিষয়বস্তুর একটি বিবরণ পরে সংযুক্ত হবে।

সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা

বই ১৩ (উপকরণটি ক্রমবিকাশ এর পর্যায়ে রয়েছে।)

যে ইউনিটগুলির সমন্বয়ে এই বইটি প্রস্তুত হবে সেগুলি বর্তমানে প্রাক-প্রকাশনা রূপে ব্যবহারযোগ্য, এবং সেগুলির বিষয়বস্তুর একটি বিবরণ পরে সংযুক্ত হবে।

গণ চর্চায় অংশগ্রহণ

বই ১৪ (উপকরণটি ক্রমবিকাশ এর পর্যায়ে রয়েছে।)

যে ইউনিটগুলির সমন্বয়ে এই বইটি প্রস্তুত হবে সেগুলি বর্তমানে প্রাক-প্রকাশনা রূপে ব্যবহারযোগ্য, এবং সেগুলির বিষয়বস্তুর একটি বিবরণ পরে সংযুক্ত হবে।

কোর্সগুলি অধ্যয়নের মাধ্যমে শেখার প্রক্রিয়া যে গতিশীলতা লাভ করে, বিশেষ করে এর অংশগ্রহণমূলক প্রকৃতি সম্পর্কে, রুহি ইনস্টিটিউটের প্রাথমিক সহযোগীদের একজন লিখেছেন:

. . . আমরা বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্প্রদায়ের সদস্য যারা সর্বশ্রেষ্ঠ উদ্যোগে, একটি নতুন সভ্যতা গড়ে তোলার কাজে নিয়োজিত। এই উদ্যোগের বিভিন্ন দিক সম্পর্কে আমাদের কথোপকথন - কার্যক্ষম কথোপকথন - বিভিন্ন পরিস্থিতিতে পরিচালিত হয়: উনিশ দিবসীয় ভোজানুষ্ঠান, আধ্যাত্মিক পরিষদসমূহ এবং কমিটিগুলোর সভা, গ্রীষ্মকালীন স্কুল, জ্ঞানগভীরকরণ  ক্লাস, সম্মেলন, শিক্ষাদান প্রকল্প, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টা, ইত্যাদি। প্রশিক্ষণ ইনস্টিটিউটের কোর্সের মূল ক্রম আমাদের বিশ্বব্যাপী আলোচনার একটি গুরুত্বপূর্ণ দিককে প্রণালীবদ্ধ করার চেষ্টা করে যা বাহাই শিক্ষা প্রয়োগের জন্য প্রচেষ্টারত সম্প্রদায়ের উন্নয়নের সাথে সম্পর্কিত। বিশ্বের প্রতিটি কোণে ক্রমবর্ধমান সংখ্যক মানুষ এমন একটি পরিবেশে এই ধরনের কথোপকথনে জড়িত যাকে আমরা অধ্যয়ন চক্র বলি। আমরা যে উপকরণ অধ্যয়ন করি তা এই কথোপকথনকে সংগঠিত করে। এটি মূল বিষয়গুলি রেকর্ড করে এবং নিশ্চিত করে যে আমাদের চিন্তাভাবনা এবং কর্মগুলি প্রভূধর্মের লেখা থেকে প্রাসঙ্গিক অনুচ্ছেদ দ্বারা আলোকিত হয়।

এই পরিস্থিতিতে, অধ্যয়ন চক্রের শিক্ষক  যা বলেছেন তা হচ্ছে: "আমরা সেবার এমন এক পথে হাঁটছি যা আমাদের অস্তিত্বের বস্তুগত এবং আধ্যাত্মিক মাত্রা সম্পর্কে সচেতন এক সম্প্রদায়ের উন্নয়নে অবদান রাখতে সাহায্য করে। আমরা যে পন্থায় ইহা করে থাকি তা হচ্ছে আমরা অধ্যয়ন করি এবং সেই অধ্যয়নের আলোকে আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করি এবং এরপর তা অনুচিন্তন করি। এই উপকরণগুলি আমাকে সেবার এই পথে চলার জন্য প্রয়োজনীয় কিছু ক্ষমতা বিকাশে সহায়তা করেছে। আমি বিশ্বাস করি যে এগুলি আপনাদেরকেও সাহায্য করবে। সারা বিশ্বে এরকম হাজার হাজার গ্রুপ একই কাজ করছে। তারা একই কথোপকথন করছে, এবং বিভিন্ন পরিস্থিতিতে প্রতিটি পটভূমির মানুষের মধ্যে একটি বিশাল অভিজ্ঞতা তৈরি হচ্ছে। আমরা যা করি তা এই বিশ্বব্যাপী অভিজ্ঞতার অংশ হবে। আমরা যা বলি তা কথোপকথনকে সমৃদ্ধ করে। আমরা যা শিখি তা ইতিমধ্যেই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলির দ্বারা প্রণালীবদ্ধ হয়ে বিশ্বজুড়ে সম্প্রদায়গুলির মাঝে ছড়িয়ে দেওয়া হবে। এই অধ্যয়ন চক্রে আমাদের অংশগ্রহণ এই আলোকে দেখা যেতে পারে। আমরা একটি বিশ্বজনীন শিক্ষা প্রক্রিয়ায় অংশগ্রহণ করছি, যে শিক্ষা বাহাই সম্প্রদায়ের মধ্যে এমন এক সক্ষমতা গড়ে তোলে যার দ্বারা তারা বিশ্বের সকল জনগণের জন্য তাদের দ্বার প্রশস্ত করে দিতে পারে..."