শিক্ষক কর্নার
বিশ্বজুড়ে বিভিন্ন সম্প্রদায়ে অনুষ্ঠিত বাহা'ই ক্লাসে, যেসব শিশুরা তাদের আধ্যাত্মিক শিক্ষার জন্য যোগ দেয়, তারা প্রার্থনা এবং বাহা'ই লিখনাবলী থেকে ছোট ছোট শ্লোক মনঃপ্রাণ দিয়ে শেখার জন্য তাদের সময় ব্যয় করে - যেমন "ঐক্যের আলো এতটাই শক্তিশালী যে তা সমগ্র বিশ্বকে আলোকিত করতে পারে" এবং "মানবতার সর্বোচ্চ প্রয়োজন হল পারস্পরিক সহযোগিতা ও সমষ্টিগত ক্রিয়াকলাপ।" তারা এমন গল্প শোনে যা আলোচিত অবধারণাগুলিকে চিত্রিত করতে সাহায্য করে, তারা গান গায়, পারস্পরিক সহযোগিতামূলক খেলা খেলে, সৃজনশীল নাটকে অংশগ্রহণ করে এবং শৈল্পিক কর্মকাণ্ড পরিচালনা করে।
শিক্ষকদের ক্লাসের প্রস্তুতিতে সহায়তা করার জন্য, আমরা গানগুলির কিছু রেকর্ডিং, সেইসাথে গানের কথা ও স্বরলিপি এখানে প্রদান করেছি, যা শিশুদের সাথে গাওয়া যেতে পারে, ইহা তাদের হৃদয়ে আনন্দ সঞ্চার করতে এবং তাদের মনে এমন মনোভাব ও অভ্যাসগুলিকে শক্তিশালী করবে যা তাদেরকে সুখী হতে এবং উৎপাদনশীল জীবনযাপন করতে সক্ষম করবে। শিক্ষকরা এখান থেকে পিডিএফ ফর্ম্যাটে শিশুদের ক্লাসের পাঠে ব্যবহারের জন্য প্রস্তাবিত রঙ এবং আর্ট শিটগুলিও নিতে পারবেন।