ইতিহাসের পুস্তিকা
যারা প্রায়শই বাহা’উল্লাহর শিক্ষার সংস্পর্শে আসেন এবং তাদের জীবনে তাঁর রূপান্তরকারী শক্তি অনুভব করেন তারা তাঁর ব্যক্তিত্ব এবং বাহা’ই ধর্মের উৎপত্তির ঐতিহাসিক পরিস্থিতি সম্পর্কে আরও জানতে আগ্রহী। নীচের পুস্তিকাগুলিতে তাঁর জীবন এবং তাঁর অগ্রদূত, বা’বের জীবনকে সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে। নতুন দু’জন সার্বজনীন শিক্ষক যখন মানবতাকে পথ দেখাতে এবং তাদেরকে উন্নয়নের একটি নতুন পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য এসেছেন, ইতিহাসের সেই মুহূর্তের তাৎপর্য সম্পর্কে কথোপকথন শুরু করার জন্য এগুলি ব্যবহার করা যেতে পারে। যারা আরও এগিয়ে যেতে চান তাদের জন্য, আমাদের মূল ধারাবাহিকের চতুর্থ কোর্স, "ঐশী যুগল প্রকাশ" তাদের জীবনের একটি বিশদ বিবরণ প্রদান করে।