রং করার তা কাগজ

শিশুদের সৃজনশীলতা এবং মানসিক দক্ষতা বিকাশের জন্য শৈল্পিক কার্যকলাপ গুরুত্বপূর্ণ এবং ছোটবেলা থেকেই তাদেরকে ফ্রিস্টাইল চিত্রাঙ্কন ও অন্যান্য ধরণের শৈল্পিক অভিব্যক্তির মাধ্যমে তাদের কল্পনাশক্তির অনুশীলনের সুযোগ করে দেওয়া উচিত। তবে, বিশ্বের অনেক জায়গায়, ৫ বা ৬ বছর বয়সের আগে শিশুদের অঙ্কণনর সুযোগ খুব কমই থাকে। এই বিষয়টি মাথায় রেখেই শিশুদের আধ্যাত্মিক শিক্ষা কর্মসূচীর প্রথম বছরে রং করার তা কাগজ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। তাদের জন্য, ছবি রঙ করার সময়টি ক্লাসের সবচেয়ে আকর্ষণীয় সময়গুলির মধ্যে একটি, যার মধ্যে বাণী মুখস্থ করা, গান গাওয়া, গল্প বলা এবং খেলাধুলাও অন্তর্ভুক্ত। এই কার্যকলাপ পরবর্তী বছরগুলিতে আরও জটিল শৈল্পিক কার্যকলাপের দিকে অগ্রসর হওয়ার জন্য তাদের মাঝে প্রয়োজনীয় আত্মবিশ্বাস তৈরি করে। এটি তাদের দক্ষতা এবং শৃঙ্খলার অনুভূতি বিকাশের একটি মাধ্যম এবং তাদের মননে সৌন্দর্যের সমাদর বৃদ্ধিতে সহায়ক হয়।

গ্রেড ১ এর প্রতিটি পাঠ একটি নির্দিষ্ট আধ্যাত্মিক গুণের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে - যেমন উদারতা, দয়া এবং ক্ষমা ইত্যাদি - যার লক্ষ্য শিশুদের চরিত্র বিকাশে অবদান রাখা। প্রতিটি রং করার তা কাগজের পৃষ্ঠার নীচে সেই উদ্ধৃতিগুলি অন্তর্ভুক্ত থাকে যা শিশুদের ক্লাস চলাকালীন মুখস্থ করতে বলা হয়। এটি শিক্ষকদেরকে প্রতি দিনের পাঠের বিষয়বস্তুকে আরও শক্তিশালী করার জন্য আরও একটি সুযোগ প্রদান করে। অঙ্কনের চিত্রণ সম্পর্কে ক্লাসে অংশগ্রহণকারীদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যমে, শিক্ষকরা শিশুদের ধারণাগুলি স্পষ্ট করার এবং ছবিতে কী ঘটছে তা নিয়ে কথা বলার সময় তাদের মনসংযোগ স্থাপনের সুযোগ করে দিতে পারেন।

রং করার তা কাগজের কপি ডাউনলোড করুন

গ্রেড ১ এর শিক্ষকদের জন্য তাদের ক্লাসে ব্যবহারের নিমিত্তে রং করার তা কাগজের পৃষ্ঠাগুলি সহজে মুদ্রণ করার জন্য, বিভিন্ন ভাষায় সংশ্লিষ্ট উদ্ধৃতি সহ এখানে উপলব্ধ করা হচ্ছে, যাতে প্রয়োজন অনুসারে সেগুলি ডাউনলোড এবং পুনরুত্পাদন করা যায়। পাঠের সাথে অন্যান্য অঙ্কনের জন্য আপনি যদি আমাদেরকে কোন পরামর্শ প্রদান করেন, তাহলে আমরা সানন্দে তা গ্রহণ করব।