আর্ট শীট

গ্রেড ১ এ শিশুরা যে শৈল্পিক কর্মকাণ্ডগুলি করে তা সৌন্দর্য এবং শৃঙ্খলার প্রতি তাদের কদর বৃদ্ধি করার জন্য এবং তাদেরকে কতিপয় গুরুত্বপূর্ণ দক্ষতা এবং সক্ষমতার ক্ষেত্রে শক্তিশালী করার জন্য করা হয়, যার মধ্যে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এর প্রতি মনোযোগ দেওয়া এবং হাতে থাকা কাজের উপর মনোনিবেশ করা। এই দক্ষতা ও সক্ষমতাগুলি তৃতীয় বইয়ের প্রথম এবং দ্বিতীয় শাখার কোর্সের একুশটি পাঠে অধিকতর চর্চা করা হয়, এবং সেগুলো সাতটি সেটে সাজানো হয়েছে। প্রতিটি সেটে চিত্রকলার মৌলিক উপাদান: রেখা, আকৃতি, রঙ, গঠন এবং রূপ  এগুলির কোন একটির উপর দৃষ্টি নিবদ্ধ করে একাধিক ক্রিয়াকলাপ অন্তর্ভুক্ত থাকে। শিশুরা যা শিখেছে তা প্রয়োগ করে সহজ চিত্র এবং শিল্পকর্ম তৈরি করে যা পাঠের বিষয়বস্তু - জ্ঞান অন্বেষণ, অন্যদের সাথে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন এবং সেবায় নিজের জীবন উৎসর্গ করার মতো বিষয়বস্তু প্রতিফলিত করে। এইভাবে, শিশুরা চাক্ষুষ শিল্প সম্পর্কিত জ্ঞান, দক্ষতা এবং সক্ষমতা অর্জনের সাথে সাথে আলোচিত ধারণাগুলি সম্পর্কে তাদের বোধগম্যতা আরও গভীর করে।

পাঠের এই উপাদানটির সাথে একগুচ্ছ কার্যক্রম শিট রয়েছে এবং যদিও এই শিট গুলি পাঠ থেকে আলাদা করে ব্যবহার করা যাবে না, তথাপিও এখানে সেগুলি সরবরাহ করা হচ্ছে, যেন শিক্ষকরা প্রয়োজন অনুসারে সহজেই ডাউনলোড এবং পুনরুত্পাদন করতে পারেন।

আর্ট শিট ডাউনলোড করুন

প্রথম শাখা কোর্সের আর্ট শিট

পিডিএফ ডাউনলোড করুন

দ্বিতীয় শাখা কোর্সের আর্ট শিট

পিডিএফ ডাউনলোড করুন